জাতীয়

শান্তিনগর-মালিবাগে জলাবদ্ধতা থাকবে না: সাঈদ খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

আগামী দুই মাসের মধ্যেই রাজধানীর শান্তিনগর-মালিবাগের জলাবদ্ধতা দূর হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শনিবার সকালে করপোরেশনের নগর ভবনে মেয়রের দুই বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এরইমধ্যে রাজধানীর ৮০% সড়ক সংস্কার করা হয়েছে দাবি করে দক্ষিণের সাঈদ খোকন বলেন, এ বছরেই নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেয়া যাবে। শৃঙ্খলামূলক এসব কাজ করতে গিয়ে বিভিন্ন মহল থেকে নানাবিধ হুমকি-ধামকি ও প্রতিরোধ এসেছে তবে কোনো চাপের কাছেই নতি স্বীকার করা হয়নি।

মেয়র আরো বলেন, রাজধানীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চায় দক্ষিন সিটি করপোরেশন। এ লক্ষ্যে কিছু অত্যাধুনিক পশুজবাই খানা, যাত্রী ছাউনি, শিশু পার্ক নির্মান এবং বিভিন্ন সড়কে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

একই সঙ্গে ৩১টি খেলার মাঠ ও পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান দক্ষিণের এ সিটি মেয়র।

এছাড়াও রাজধানীর যানজট কমাতে ফিটনেসবিহীন গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, মশক নিধন কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও মানবিক উন্নয়ন, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, খাল দখলমুক্ত করা, ই-টেন্ডার, আরও বেশি পাবলিক টয়লেট নির্মান, ঝুঁকিপূর্ন ভবন অপসারনের মতো জনসেবামুলক কাজ অব্যাহত থাকার কথা বলেন সাঈদ খোকন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ