গুলশানের হলি আর্টিজানের হামলার ঘটনায় জড়িত কোনো কোনো জঙ্গি এখনো ধরা পড়েনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ কথা বলেন।
গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্তোরায় জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে ছিলেন দুই পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেক সদস্য।
পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরার একজন পাঁচক নিহত হন। রেস্তোরার আটক আরেক কর্মী জাকির হোসেন শাওন পরে হাসপাতালে মারা যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: