জাতীয়

৫৭ ধারা বাতিল করে নতুন আইন করা হচ্ছে: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

ন্যায়বিচারের স্বার্থে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করে নতুন আইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, জনগণের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, এ কথা উল্লেখ করে ৫৭ ধারা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সে কারণেই এ আইনটি বাতিল করা হচ্ছে। নতুন আইনে যাতে কাউকে অহেতুক হয়রানি করা না হয় সে ব্যবস্থা রাখা হবে।

এছাড়া কিবরিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে শিগগিরই বিচারকাজ শেষ করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ