জাতীয়

ঝিনাইদহে নিহত জঙ্গি আবদুল্লাহ: মনিরুল

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

ঝিনাইদহে মহেশপুরের বজরাপুর জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২ জনের মধ্যে একজন জঙ্গি আবদুল্লাহ বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এর আগে চাঁপাইনবাবগঞ্জের অভিযানে আবদুল্লাহ নিহত হন বলে জানিয়েছিলেন তিনি।

সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম আরো বলেন, জঙ্গি আবদুল্লাহকে সনাক্ত করেছেন তার ভাইসহ অন্যান্য স্বজনেরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহত চারজনের একজনও ছিলেন আব্দুল্লাহ। ধর্মান্তরিত মুসলমান জঙ্গি ২২ এপ্রিল ঝিনাইদহের একটি বাড়িতে ‘সাউথ প’ অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট। ওই বাড়িতেই আব্দুল্লাহ বাস করতেন।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের আস্তানা থেকে গ্রেপ্তার জঙ্গি আবুর স্ত্রী পুলিশকে বলেন, সম্প্রতি ঝিনাইদহ থেকে আব্দুল্লাহসহ ২ জন তার বাড়িতে এসেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ