রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থান প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করতে আসেন।
এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা শরণার্থীদের অমানবিক জীবন-যাপনের চিত্র তুলে ধরে রাষ্ট্রদূতকে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের উচিত এ ইস্যু সমাধানের একটা উপায় খুজে বের করা। এক্ষেত্রে বাংলাদেশ সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: