জাতীয়

ঢাকায় ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের’ ৩য় সম্মেলন

এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন
এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন

‘সবার জন্য তথ্য, জীবন বাঁচাতে গণমাধ্যম’ এ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন’ এর তৃতীয় সম্মেলন।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে সে করণীয় ঠিক করতে বিশ্বের ১৭টি দেশের গণমাধ্যম কর্মী, ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা এক সঙ্গে এই সম্মেলনে মিলিত হচ্ছেন।

মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিভিন্ন দুর্যোগ দুর্ভোগে গণমাধ্যমের ভূমিকার লক্ষ্য নিয়েই ১৯৬৪ সালে প্রতিষ্ঠা করা হয় ‘এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন’। শুরু থেকে বেতার এর সদস্য থাকলেও ১৯৭৪ সালে সদস্য হয় বাংলাদেশ টেলিভিশন। পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত হলেও এবার তৃতীয়বারের মতো সম্মেলন করতে যাচ্ছে এ সংগঠন।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা করতে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের সাড়ে ৩০০ গণমাধ্যম কর্মী, ব্যাক্তিত্ব এবং বিশিষ্টজনেরা এতে মিলিত হচ্ছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাওয়া এই সম্মেলন দেশের গণমাধ্যমের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানালেন তথ্যমন্ত্রী।

টেকসই উন্নয়ন অর্জন, জঙ্গিবাদ নির্মূল এবং জলবায়ু পরিবর্তন এই তিনটি বিষয় বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যমও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

৩ দিনব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সমাজ, অর্থনৈতিক ক্ষয়ক্ষতিসহ গণমাধ্যমের করণীয় নিয়ে আলোচনা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ