জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সব ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান।

মঙ্গলবার শুভ বুদ্ধ পূর্নিমা উপলক্ষে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা বলেন, সকল ধর্মের মানুষ যেন মর্যাদা নিয়ে চলতে পারে সেটিই নিশ্চিত করা হবে। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে আওয়ামী লীগ।

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় জানিয়ে তিনি আরো বলেন, এদেশের সকল ধর্মের উৎসব অনুষ্ঠানে সবাই যোগ দেয়। এটিই অসাম্প্রদায়িক বাংলাদেশ।

জঙ্গিবাদ-সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যারা লুটেরা, দুর্নীতিবাজ, সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারী, তাদের স্থান এ দেশের মাটিতে হবে না বলে হুঁশিয়ার করে শেখ হাসিনা বলেন, সবাইকে সৌভ্রাতৃত্বের মনোভাব নিয়ে দেশকে গড়ে তুলতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ