জাতীয়

দুর্যোগ মোকাবেলায় সফল পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

আবুল মাল আব্দুল মুহিত
আবুল মাল আব্দুল মুহিত

বন্যাকবলিত হাওরাঞ্চলসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সফলভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের সম্মেলন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের আয়োজনে এ প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হলো ‘এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন’ এর তৃতীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মুহিত উল্লেখ করেন, সীমিত সম্পদ ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাফল্য অর্জন করে যাচ্ছে।

এদিকে, দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে টেকসই উন্নয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিহ্রাস, প্রতিবন্ধকতা ও সাফল্য, সমাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রযুক্তির ব্যবহার, জনগণকে সেবা দেওয়া এবং সচেতনতা সৃষ্টি করার বিষয়ে আলোচনা করেন গণমাধ্যমকর্মীরা।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের গণমাধ্যম কর্মী, ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা একসঙ্গে এই সম্মেলনে অংশ নিয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ