নির্ধারিত ১৭টি পণ্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে এবং পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সোমবার শুরু হয়েছে সারাদেশে বিশেষ অভিযান। ভ্রাম্যমাণ আদালত এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে এ অভিযান চলবে।
ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি এই ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়ে ২০১৫ সালের ১৭ ডিসেম্বর আদেশ জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এর ধারাবাহিকতায় গত জানুয়ারীতে পেয়াজ, রসুন, আদা, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়াসহ দুই দফায় মোট ১৭টি পণ্যে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এসব পণ্যে পাটের ব্যবহার হচ্ছে কি-না তা পর্যবেক্ষণেই অভিযান চালানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: