জাতীয়

সেনানিবাস এলাকায় আইন লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি ২০ হাজার টাকা

মন্ত্রিসভার বৈঠকে
মন্ত্রিসভার বৈঠকে

দেশের যেকোনো সেনানিবাস এলাকার রাস্তাঘাটে মাতলামি, ভিক্ষাবৃত্তি বা জুয়া খেলার শাস্তি ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘সেনানিবাস আইন ২০১৬’এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এছাড়াও পুনর্বিন্যস্ত ওই আইনটিতে বিভিন্ন পর্যায়ের জরিমানা ও শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মোট সাতটি আলোচ্য বিষয় উপস্থাপন করা হয়। এরমধ্যে ১৯২৪ সালের তৈরি ‘ক্যান্টনমেন্ট অ্যাক্ট’কে পুনর্বিন্যস্ত করে নতুন করে সেনানিবাস আইন তৈরির খসড়া প্রস্তাবে অনুমোদন দেয় মন্ত্রিসভা।

২৯২টি ধারার পুরনো আইন থেকে অপ্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে নতুন কিছু সংযোজন করে ২১৮টি ধারা রেখে খসড়া তৈরি করা হয়েছে। এতে দেশের যেকোনো সেনানিবাস এলাকার সড়কে ভিক্ষাবৃত্তি, নেশাদ্রব্য বহন, গ্রহণ, খোলা অবস্থায় মাংস বহনসহ ৪৩টি বিষয়ে শাস্তি-জরিমানার বিধান সংযুক্ত ও বাড়ানো হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং এ এসব তথ্য জানান।

আর সেনানিবাস এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে চাইলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এরমধ্যে কাজ শেষ করতে না পারলে ৫ বার সময় বাড়াতে পারবে। তবে প্রত্যেকবার ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

৯৩ বছরের পুরনো আইনটিকে সংযোজন বিয়োজন করে সময় উপযোগী করা হয়েছে বলে জানান মন্ত্রপরিষদ সচিব।

এছাড়া, বাংলাদেশ ও সান মেরিনোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির খসড়ায় সমর্থনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ