জাতীয়

হোটেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

ধর্ষণে হোটেলের কেউ জড়িত থাকলে পুলিশে সোপর্দ হবে

হোটেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
হোটেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

রাজধানির বনানীতে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রেইন ট্রি হোটেলের কেউ জড়িত থাকলে তাদের পুলিশে সোপর্দ করা হবে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

গত ২৮ মার্চ রাজধানির বনানীতে অবস্থিত রেইন ট্রি হোটেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে মঙ্গলবার হোটেলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হোটেল কর্তৃপক্ষ। এতে ওই ঘটনার সময় হোটেলে অবস্থান করা কর্মকর্তারাও অংশ নেন।

তবে রাজউক হোটেল সিলগালা করে দেওয়ার পরও কিভাবে তা চালানো হচ্ছে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। হোটেল থেকে মদ উদ্ধার ও সিসিটিভ ফুটেজ মুছে ফেলার অভিযোগ সম্পর্কেও কোনো জবাব নেই রেইন ট্রি কর্তৃপক্ষের।

ধর্ষণ ঘটনায় হোটেলের কেউ জড়িত থাকলে তাকে পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান হোটেল কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দাদের অভিযানে হোটেল কক্ষে মদ পাওয়া বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা।

রাজউক সিলগালা করে দেয়ার পরও আবাসিক এলাকায় হোটেল পরিচালনা করছেন কিভাবে- তার ব্যাখ্যা দেন তারা। সিসিটিভি ফুটেজ ইচ্ছেকৃতভাবে মুছে ফেলার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলেও দাবি তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ