ভারতের সঙ্গে সামরিক ও আনবিক চুক্তির মতো বাংলাদেশের জন্য কল্যাণকর চুক্তিগুলো শেখ হাসিনার জন্য সম্পাদিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভারত সফরের সাফল্য নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করতে হলে তিস্তাসহ যৌথ নদীগুলো নিয়ে চুক্তি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রীর এবারের সফরে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে নুতন মাত্রা যোগ করবে। বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহী।
প্রতিবেশী দেশগুলোকে উন্নত করতে না পারলে ভারত রাষ্ট্রও নিজেও উন্নত হতে পারবে না বলেও জানান হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: