জঙ্গি দমনে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সফল হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
সম্প্রতি জঙ্গিবিরোধী অভিযানে জঙ্গিদের হামলায় হতাহত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পরিবারকে মঙ্গলবার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জঙ্গিবাদ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করবে বলে উল্লেখ করেন একেএম শহীদুল হক বলেন, প্রতিটি জঙ্গি বিরোধী অভিযানে পুলিশ আরো অভিজ্ঞতা অর্জন করে চলেছে।
পরে গত ১১ মে রাজশাহীর মাটিকাটা ইউনিয়নের বেনীপুর গ্রামে অভিযানের সময় জঙ্গি হামলায় নিহত ফায়ার সার্ভিসের সদস্য মতিন এবং আহত আরো পাঁচ পুলিশ সদস্যর পরিবারকে আর্থিক অনুদানের চেক তুলে দেন আইজিপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: