জাতীয়

মোস্ট ওয়ান্টেড রেজওয়ান হারুনকে খুঁজতে অনুসন্ধান চলছে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা রেজওয়ান হারুনকে খুঁজে পেতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি বাগদাদ-সিরিয়ায় জঙ্গি প্রশিক্ষণ প্রাপ্তদের দেশে ফেরার বিষয়েও গোয়েন্দাদের কঠোর সতর্কাবস্থা ও নজরদারি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কাউন্টার টেরোরিজম ইউনিট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব তথ্য দেন।

রাজধানীর লেকহেড স্কুলের প্রতিষ্ঠাতা ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত রেজওয়ান হারুন লন্ডন থেকে কয়েকদিন আগে ঢাকায় গা ঢাকা দিয়েছে, এমন খবরে তৎপর দেশের আইন শৃংখলা বাহিনী, গোয়েন্দা সংস্থা। তাকে খুঁজে পেতে চিরুনী তল্লাশী চালানো হচ্ছে এমন তথ্যই দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ জঙ্গী দমনে সফল দাবি করে তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলে কাজ চলছে, তবে এ সমস্যা চিরতরে দূর করতে চায় সরকার।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ দমনে সফল হলেও এ নিয়ে আত্মতৃপ্ত থাকলে চলবেনা। জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থাকবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ