জাতীয়

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনা
শেখ হাসিনা

আজ (বুধবার) ১৭ মে— পঁচাত্তরের ১৫ আগস্টের রক্তাক্ত পটপরিবর্তনের পর ১৯৮১ সালের এ দিনে দেশে ফিরে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শেখ হাসিনা। অসাম্প্রদায়িক, প্রগতিশীল, গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে টানা ৩৬ বছর ধরে দলটি পরিচালনা করছেন তিনি। তার নেতৃত্বেই বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

আগের মেয়াদে পাঁচ বছর, আর এখন টানা ৮ বছর ধরে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন তার জ্যেষ্ঠ কন্যা।

যুদ্ধোত্তর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল একটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংবিধানের চার মূলনীতির ওপর ভিত্তি করে। তবে ৭৫'র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা আর ৩ নভেম্বর জেলখানায় চার জাতীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে সংবিধানের সেই পথচলা রুদ্ধ হয়েছে, চেপে বসেছে সামরিক শাসন।

বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এমন অবস্থায় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকার ইডেন হোটেলে দলের ১৩তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম।

সেসময়ই ঐকমত্যের প্রতিফলন, শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর ১৭ মে, নির্বাসিত জীবন কাটিয়ে ভারত থেকে ফিরে এলেন তিনি।

রাজনীতিতে শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েছেন। জেল খেটেছেন। এর মধ্যে হয়েছেন তিন তিনবার সরকার প্রধান, আর টানা ৩৬ বছর ধরে নেতৃত্বে আছেন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটির।

’৮১ তে জনতার সামনে যে মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই সংগ্রামে তিনি এখনো আছেন।

বিশ্লেষকরা বলছেন, মৌলবাদ-সাম্প্রদায়িকতার আস্ফালন, দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখে সংবিধানের চার মূলনীতির আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজো অপ্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্ব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ