জাতীয়

ক্ষুদ্র জাতিগোষ্ঠির সংস্কৃতি সংরক্ষণে কাজ করছে সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠির বৈচিত্রময় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকার নানা কর্মসূচিগ্রহণ করেছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে মূলধারায় আনা হবে। বুধবার সকালে নিজ কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

যথাযথ শিক্ষা অর্জনের মধ্য দিয়ে দেশ গড়ায় অংশ নিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠির শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি আরো বলেন, ক্ষূদ্র-জাতিগোষ্ঠির অর্থনৈতিক অবস্থা উন্নয়নের মাধ্যমে তাদের মূল ধারায় আনতে চায় সরকার। সেই লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি চলছে। এগুলোর মধ্যে সরকার সবচেয়ে বেশি গুরত্ব দিচ্ছে শিক্ষাকে।

ভিন্ন জাতিগোষ্ঠির শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রত্যেকের সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

এ সময় শেখ হাসিনা বলেন, উচ্চ শিক্ষা আর্জনের মধ্য দিয়েই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে।

এ ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ