রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাওরানবাজার অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
বুধবার সকালে সোনারগাঁও হোটেল থেকে এফডিসি রেলক্রসিং হয়ে হাতিরঝিল মোড় পর্যন্ত ৪৫০ মিটার এ অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ অংশ খুলে দেওয়ার ফলে হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতাল থেকে যানবাহনগুলো কোনো ক্রসিং ছাড়াই মগবাজার রেলক্রসিং ও এফডিসি রেলক্রসিং পার হয়ে সোনারগাও পয়েন্টে গিয়ে নামতে পারবে।
প্রথম ধাপে গত বছরের ৩০ মার্চ ফ্লাইওভারটির তেজগাঁও থেকে হলিফ্যামিলি হাসপাতাল পর্যন্ত দুই দশমিক ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দ্বিতীয় ধাপে একই বছরের ১৫ সেপ্টেম্বর ইস্কাটন থেকে মগবাজার ওয়ারলেস পর্যন্ত এক কিলোমিটার অংশের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: