জাতীয়

জিডিপির হিসাবে কারচুপি হয়নি: মুস্তফা কামাল

আহম মুস্তফা কামাল
আহম মুস্তফা কামাল

জিডিপির হিসাবে কোনো কারচুপি করা হয়নি বলে আবারো দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বললেন- প্রবাসী আয় বাস্তবে কমেনি, অনানুষ্ঠানিক আয় জিডিপিতে যোগ হয়েছে। বুধবার দুপুরে রাজধানীতে অবকাঠামো নিয়ে গোলটেবিল আলোচনায় তিনি এমন দাবি করেন।

আর বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো সময়মত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।

অবকাঠামো নিয়ে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত গোলটেবিল আলোচনায়, জিডিপি নিয়ে বিতর্কের জবাব দিলেন পরিকল্পনা মন্ত্রী।

তার দাবি, কাগজে-কলমে প্রবাসী আয় কমলেও, বাস্তবে কমেনি। অনানুষ্ঠানিক মাধ্যমে আসা প্রবাসী আয়, ঠিকই জিডিপিতে যোগ হয়েছে। তাই ৭.২৪% প্রবৃদ্ধি নিয়ে বিতর্কের সুযোগ নেই বলে দাবি তার।

এ সময় সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সরকারি বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় অবকাঠামো উন্নয়ন ও নজরদারি কর্তৃপক্ষ নামে একটি কমিটি গঠন করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী প্রতিযোগিতা সূচকে দেশের উন্নয়ন ও ব্যবসায়িক খরচ কমানোর জন্য, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানালেন তারা।

অচিরেই বিনিয়োগকারীদের সেবা দিতে ওয়ানস্টপ সেবা চালুর কথা জানালেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। এতে ব্যাবসার খরচ অনেক কমে আসবে বলে দাবি তার।

এর পাশাপাশি যোগাযোগ অবকাঠামো উন্নয়নে, সড়ক পথের পাশাপাশি নৌপথ উন্নয়নেরও প্রস্তাব দিলেন ব্যবসায়ীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ