জাতীয়

হাওরে দুর্যোগ প্রতিরোধে বেড়িবাধঁ-খাল খনন করা হবে

শেখ হাসিনা
শেখ হাসিনা

হাওর অঞ্চলে দুর্যোগ প্রতিরোধে যেখানে প্রয়োজন বেড়িবাঁধ নির্মাণ ও নদী-খাল খননের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেত্রকোণার খালিয়াজুড়িতে বন্যাদুর্গত হাওর এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত কৃষিঋণ আদায় বন্ধ রাখতে সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে পুনরায় ঋণ নিতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বন্যা প্রতিরোধে হাওর অঞ্চলে প্রয়োজনীয় বেড়িবাঁধ নির্মাণ ও নদী-খাল খনন করে নাব্যতা বৃদ্ধি করারও আশ্বাস দেন শেখ হাসিনা। এছাড়াও পাহাড়ী ও হাওর অঞ্চলের কথা মাথায় রেখে হাওরের শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠার সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি।

পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে ক্ষতিগ্রস্ত এক হাজার দুইশো পঞ্চাশটি পরিবারের মধ্যে মাথাপিছু ৩০কেজি চাল ও ৫০০ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

এরপর প্রধানমন্ত্রী বল্লভপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত আরো আড়াইশো পরিবারের মধ্য ত্রাণ বিতরণ করেন।

এর আগে সকাল পৌনে দশটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে। সেখানে সমাবেশে যোগ দেন তিনি।

গত ৩০ এপ্রিল সুনামগঞ্জের সাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ