জাতীয়

ধর্ষণের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বনানীতে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রভাবশালী কেউ থাকলেও ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে উইমেনস ট্রেড পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সন্ত্রাস-দুর্নীতি নিয়ন্ত্রণে এনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলেও এ সময় দাবি করেন মন্ত্রী।

কামাল বলেন, বনানীর ঘটনা নিয়ে গোয়েন্দা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। তারা এরইমধ্যে অনেককেই গ্রেপ্তার করেছে। যারা এখনো পলাতক আছে, শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ বাহিনী আর আজকের শেখ হাসিনার আমলের পুলিশ বাহিনী এক নয়। তারা এখন অনেক দক্ষ, অনেক পরিণত।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ। কারণ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে ধ্বংসের রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতির পথে এসেছেন।

সভাপতিত্ব করেন আয়োজক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ