আইসিটি আইনের বির্তকিত ৫৭ ধারা সহজ করে নতুন ডিজিটাল সিকিউরিটিজ আইনে অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইসিটি অ্যাক্টের ৫৭ ধারার মাধ্যমে স্বাধীন মত প্রকাশের পথ আর রূদ্ধ হবেনা।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটিজ নামের নতুন আইনের খসড়ায় এরইমধ্যে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ে ওই খসড়া যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করে আইনটি চূড়ান্ত করা হচ্ছে।
এর আগে তিনি দেশে এগারো জেলার বিচারকদের মাঝে এগারোটি গাড়ির চাবি হস্তান্তর করেন। ওইসব গাড়ি সরকারের পক্ষ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: