আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এ বিজয় অর্জনের জন্য আধুনিক, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে। উন্নয়নকে আরো অর্থবহ করে জনগণের সামনে তুলে ধরতে হবে।
উন্নয়ন ও অর্জনের অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দলকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: