সরকার শান্তিচুক্তির বিরুদ্ধে অব্যহতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জনসংহতি সমিতির সভাপতি, জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
শনিবার দুপুরে রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২ তম কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
সমাবেশে সন্তু লারমা অভিযোগ করে আরো বলেন, পাহাড়ে জুম্ম জনগণ এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। সরকার পার্বত্য অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: