জাতীয়

সৌদি সফর

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিন
শেখ হাসিন

রিয়াদে শুরু হতে যাওয়া ‘আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে’ যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। সম্মেলনের মূল লক্ষ্য, উগ্রবাদ-সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা গড়ে তোলা ও নিরাপত্তা জোরদার করা।

রোববার স্থানীয় সময় বিকেলে রিয়াদে বাদশাহ আব্দুল আজিজ কনভেনশন সেন্টারে এআইএ শীর্ষ সম্মেলনের ‘গ্লোবাল সেন্টার ফর কমবেটিং এক্সট্রিমিস্ট থট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থান তুলে ধরবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট এবং ৫৬ আরব ও মুসলিম দেশের নেতারা এ সম্মেলনে যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রথম বিদেশ সফরে যোগ দিচ্ছেন এ সম্মেলনে।

সফরকালে শেখ হাসিনা মক্কায় হারাম শরিফে পবিত্র ওমরা পালন করবেন। ২৪ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে শনিবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ বিমান বন্দরে পৌঁছান তিনি। সৌদি সুরা বিষয়ক প্রতিমন্ত্রী ফয়সাল বিন আবু সাদ ও রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।

পরে মোটর শোভাযাত্রায় তাকে মুভএনপিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই থাকবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ