জাতীয়

বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলা নিতে গাফিলতি ছিল না

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল না বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে কিছু ব্যত্যয় ঘটেছে স্বীকার করে তিনি জানান, সেজন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কৈফিয়ত তলব করা হয়েছে। জবাব পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

এদিকে, রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককে শুল্ক গোয়েন্দাদের তলবে কালই হাজিরা দিতে হবে। হাইকোর্ট সকালে এবিষয়টি একমাসের জন্য স্থগিত করলেও, রাষ্ট্রপক্ষের আবেদনে পরে এই আদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি।

বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে টানা ৪৮ ঘণ্টা ধরে লড়াই করতে হয়েছিল বলে বাদি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা নিতে বিলম্ব, ভুক্তভোগীদের হয়রানী, আসামিপক্ষ থেকে মোটা অংকের অর্থ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ ওঠে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলীর বিরুদ্ধে।

এ ঘটনায় বনানী থানা-পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়।

পুলিশের কোন গাফিলতির প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সকালে ওই তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তবে বনানী থানা কেন শুরুর দিকে নিষ্ক্রিয়তা দেখিয়েছিল সেজন্য তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানান তিনি বলেন, জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অবৈধভাবে মদ রাখার দায়ে তলব অনুযায়ী মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হতে হবে বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচএম আদনান হারুনকে।

সোমবার সকালে হাইকোর্ট এই তলবের নোটিস একমাসের জন্য স্থগিত করলেও, পরে বিকালে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ