আসন্ন রমজানে খাবারে ভেজাল মেশালে জরিমানা-কারাদণ্ডসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ইফতার সামগ্রী ও ফলমূল ভেজালমুক্ত রাখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতেও নির্দেশনা দেন তিনি।
সোমবার সকালে নগর ভবনে ব্যবসায়ীদের মঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রমজানের পবিত্রতা রক্ষায় ক্লাব ও বারে মদ-জুয়ার আসর বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ মেয়র।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, রমজানে বেশি লাভের আশায় যেসব ব্যবসায়ী খাদ্যদ্রব্যে ভেজাল মেশাবেন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করবেন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও পহেলা রমজান থেকে ভ্রাম্যমান আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অভিযান চালাবে বলেও জানান এ মেয়র।
এ ব্যবসায়ীরা আশ্বস্ত করে জানায়, আসছে রমজানে মানুষ নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারবেন। নগরপিতার নির্দেশের অমান্য হবে না। তবে অনেকে মেয়রের কাছেছু বিকল্প প্রস্তাবনাও তুলে ধরেন।