আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে উল্লেখ করে, কিছু ঘাটতি থাকবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
আশুগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে কিছুটা বিদ্যুতে সংকট দেখা দেয়— উল্লেখ করে নসরুল হামিদ বিপু বলেন, চলতি মৌসুমে বরাবরই বেশি বিদ্যুৎ ব্যবহার হয়, সরবরাহের তুলনায় কখনও কখনোও ঘাটতি থাকে। রমজান মাসে বিদ্যুতের ঘাটতি কমানোর চেষ্টা সরকারের রয়েছে। তবে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতেও পর্যাপ্ত নেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: