এবার ঈদের ৭ দিন আগে থেকে শুরু হবে বিআরটিসি'র অগ্রিম টিকেট বিক্রি আর ২২ জুন থেকে শুরু হবে ঈদ স্পেশাল সার্ভিসের বাস চলাচল। ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে বিআরটিসির ৯০০ চলবে। বুধবার সকালে বিআরটিসির শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনের চেক প্রদানকালে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
দুর্নীতি-অনিয়ম বন্ধ করে বিআরটিসিকে লাভবান করতে সকল কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করতে বলেন তিনি।
রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে বৃহস্পতিবার সকালে ২১ জন শ্রমিক-কর্মচারির হাতে বকেয়া বেতনের চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সরকার বিআরটিসিকে একাধারে সব কিছু দিয়ে যাবে আর বিনিময়ে কিছু পাবে না-এভাবে চলতে পারে না। দুর্নীতি, অনিয়ম বন্ধ করে একে লাভজনক করে তুলতে সকলকে একযোগে কাজ করার নির্দেশ দেন তিনি।
ওবায়দুল কাদের জানান, এবার ঈদের সাতদিন আগে থেকেই বিআরটিসি বাসের অগ্রিম টিকেট পাওয়া যাবে। আর বিশেষ সার্ভিস ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত চলবে।
মন্ত্রী আরো জানান, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিসি'র প্রত্যেক কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টানাতে হবে, যা প্রধান কার্যালয়ের তিনটি টিম নিয়মিত মনিটরিং করবে।