শুধু অর্থনৈতিকভাবেই নয় বরং ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও এগিয়ে যাবে বাংলাদেশ এবং একদিন ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন হবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেমেয়েদের মেধা বিকাশে সহায়তা করতে ও খেলাধূলার উন্নয়নে তৃণমূল পর্যায় থেকে কাজ করছে সরকার বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর সদরদপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নৌবাহিনীর সহযোগিতায় দেশে প্রথমবারের মতো আয়োজিত ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশিয় খেলাধূলাকে পৃষ্ঠপোষকতা করছে সরকার— উল্লেখ করেন শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন হয়। তৃণমূল থেকে মেধা অন্বেষণ শুরু করে তরুণদের মেধা বিকাশে সরকার সুযোগ করে দিচ্ছে।
আর্ন্তজাতিক সাঁতার প্রতিযোগিতায় বিশ্বসেরা হবে বাংলাদেশ এমন প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন, খেলাধূলার চর্চা বাড়াতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জয়ন্তী উপলক্ষে তিনি বলেন, দেশের সকল আন্দোলন, সংগ্রামে নজরুল প্রেরণা যুগিয়েছেন।
এর আগে সারাদেশ থেকে বাছাইকৃত ৬০ জন সাঁতারুকে পুরস্কার তুরে দেন তিনি।