সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য সরিয়ে ইসলামসহ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার রাজধানীর সিরডাপে বিশ্ব তামাকমুক্ত পরিবেশ দিবস উদযাপন এবং তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার-২০১৭ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদকিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, ভাস্কর্যটি আসল থেমিসের মূর্তি ছিল না, তাই সরানোর হয়েছে। ভাস্কর্যটি থাকলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হতো। ফলে ভাস্কর্য সরিয়ে কোনো ভুল হয়নি— এতে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হয়নি।
এছাড়া ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: