রমজানে নির্ধারিত মূল্যের বাইরে নিত্যপণ্য বিক্রির অভিযোগ পেলে তাৎক্ষণিক জরিমানা করা হবে— জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
শনিবার রাজধানীর হাতিরপুল খুচরা বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির ত্বত্তাবধানে ১৩টি খুচরা এবং অন্যান্য সমিতি ও সংগঠনের ব্যাণারে থাকা ১৬টিসহ ২৯টি বাজারই তদারকি করা হয়েছে। বাজার মূল্য ও অব্যস্থাপনার জন্য দক্ষিণ সিটি কপোরেশনের ৮টি ভ্রাম্যমান আদালত কাজ করবে।
এদিকে, পরিদর্শনের সময় এক চাল বিক্রেতা, ক্রেতার কাছে মূল্য বেশি হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: