জাতীয়

ঘুর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলে সর্বক্ষণ পর্যবেক্ষণের নির্দেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ঘুর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলায় চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী উপকূলীয় অঞ্চলের জেলা-উপজেলা কর্মকর্তাদের সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানিয়েছেন, জরুরি বৈঠক করে যতটা সম্ভব আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, উপকূলীয় জেলা-উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, মানুষের পাশাপাশি গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলার পাশাপাশি অগ্রিম বরাদ্দ রাখা হয়েছে। ওই সব উপকূলীয় অঞ্চলে সাত নম্বর সতর্কবার্তা দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের সর্বক্ষণ তদারকি ও পর্যবেক্ষণে থাকতেও বলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ