জাতীয়

আইএইএ'র সম্মেলন

টেকসই উন্নয়নে প্রযুক্তি সহযোগিতায় জোর দিলেন শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

নতুন প্রযুক্তির উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের মধ্যে দিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে 'সায়েন্স ডিপ্লোমেসি'র ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ'র ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে তিনি এ কথা বলেন।

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সর্বাধিক উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানীয় সময় মঙ্গলবার "আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার টেকনিকেল সহযোগিতা কর্মসূচি: ৬০ বছর পেরিয়ে উন্নয়নে অবদান" শীর্ষক সম্মেলন শুরু হয়। দুই দিনের এই সম্মেলনে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের সহযোগিতা নিয়ে পরমাণু শক্তির শন্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সর্বাধিক উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহবান জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথাও উল্লেখ করেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলন কেন্দ্রে পৌছালে তাকে স্বাগত জানান আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তাদের মধ্যে বৈঠকও হয়েছে।

দুই দিনের এই সফরে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

এদিকে, ভিয়েনা সফরের প্রথম দিনেই গ্র্যান্ড হোটেলে অস্ট্রিয়া আওয়ামী লীগের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানে কথা তুলে ধরেন।

বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ