ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উপকূলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকটি টিম কাজ করছে। বুধবার সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলে বাঁধ নির্মাণ করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, আগাম বন্যা প্রতিরোধে ৭০৫ কোটি টাকা দেয়া হবে। ঘূর্ণিঝড়ে মানুষের জীবন রক্ষায় আগাম প্রস্তুতি ছিল তাই প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলায় সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ৩ ম্যাসব্যাপী পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হবে।
ক্ষতিগ্রস্ত এলাকায় গবাদি পশু, হাস-মুরগির খাদ্য সরবরাহ অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আগাম বন্যা প্রতিরোধে ৭০৫ কোটি টাকা দেয়া হবে। উপকূলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকটি টিম কাজ করছে।
তিনি আরো বলেন, জনগণের সেবাই আওয়ামী লীগের রাজনীতির লক্ষ্য। বিভিন্ন দুর্যোগে সব সময় জনগণের পাশে ছিল তারা। প্রাকৃতিক দুর্যোগ মেকাবেলায় বাংলাদেশ সক্ষম।