জাতীয়

সুন্দরবনের ক্ষতি হয় এমন প্রকল্প নেবে না সরকার

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুন্দরবনের ক্ষতি হয় এমন কোনো প্রকল্প সরকার হাতে নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুন্দরবনের কারণে বাংলাদেশ টিকে রয়েছে তাই এর জীববৈচিত্র রক্ষায় সরকার কৃত্রিম ম্যানগ্রোভ তৈরির প্রকল্প হাতে নিয়েছে বলেও জানান তিনি।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও বৃক্ষমেলা-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, পরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সরকার বনায়ন কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

জীববৈচিত্র বৃদ্ধিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে হলে দেশের ২৫% বনায়নের আওতায় আনতে হবে।

এর আগে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন, জাতীয় পরিবেশ পদক-২০১৭ ও প্রধানমন্ত্রী পদক-২০১৬ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ