ব্যাংকিং খাতে আবগারি শুল্ক আরোপের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চৌধুরী।
সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনে ও টিআইবির মধ্যকার এক সমঝোতা স্মারকস্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান চৌধুরী বলেন, আবগারী শুল্ক আরোপের ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। এর মাধ্যমে বাজেটে অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হয়েছে। এতে করে সমাজে কালো টাকার প্রভাবও বাড়বে।
এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, শুধু মামলা-মোকাদ্দমা করে দুর্নীতি দমন করা সম্ভব নয়। সামাজিকভাবে সবাইকে একযোগে কাজ করাতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: