সঞ্চয়পত্রের সুদের হার না কমাতে দাবি উঠলেও নিজের সিদ্ধান্তে অটল রইলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা ব্যাংক রেটের চেয়ে ২% বেশি থাকা উচিত বলে মনে করেন তিনি।
মঙ্গলবার সকালে সংসদে ২০১৬-১৭ সালের সম্পূরক বাজেট নিয়ে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের উপর ১৫ জন সংসদ সদস্য আলোচনা করেন। আলোচনায় ঢাকা-৬ ওর সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ অর্থ পাচার রোধে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
তিনি প্রশ্ন তোলেন, কেন এখন সম্পূরক বাজেট? বলেন, যখন বাজেট তৈরি করা হয় তখনই কেন এটি ঠিক করা হয় না।
অর্থমন্ত্রী বলেন, সংসদ যে বরাদ্দ দেয় তার চেয়ে বেশি খরচ হয়েছে। জানান, রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য প্রেরণ খরচ কমানো হবে। কালো টাকা যেন দেশে না হয় সেজন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে।