জাতীয়

রামপাল নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, সংসদে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, পরিবেশগতসহ সবকিছু বিবেচনা করেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রামপালকে বেছে নেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের দেয়া ‘ভিশন-২০৩০’ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার অধিকাংশই সরকার এরইমধ্যে পূরণ করেছে।

জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে রামপালে বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেবিলে উত্থাপিত এসব প্রশ্নের লিখিত জবাব দেন তিনি।

সরকার দলীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদের প্রশ্নের জবাবে, রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।

প্রাথমিকভাবে নির্বাচিত তিনটি জায়গার মধ্যে পরিবেশগত ও অন্যান্য সার্বিক দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক ও গ্রহণযোগ্য হওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের জন্য রামপালকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিএনপি'র নতুন রূপকল্প নিয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন- বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে রূপকল্পে তার দীর্ঘ ফর্দ দেওয়া হলেও, কীভাবে কোন পদ্ধতিতে তা বাস্তবায়ন করা হবে বা কীভাবে অর্থায়ন হবে তা স্পষ্ট নয়।

বিএনপির রূপকল্পের বেশিরভাগই তার সরকার এরইমধ্যে বাস্তবায়ন করে ফেলেছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। জানান, আগামী অর্থবছরে বাকিগুলোও শেষ হবে।

ক্ষমতায় থাকাকালীন বিএনপি পাঁচ বছর মেয়াদী কোন পরিকল্পনা না করে, দুই বছরের পরিকল্পনা দিয়েই রাষ্ট্র পরিচালনা করেছে বলেও লিখিত জবাবে উল্লেখ করেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ