শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকারের আমলেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার সকালে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈঠকে দুই দেশের সরকারের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: