জাতীয়

ঈদে ১৪টি স্পেশাল ট্রেন থাকবে: রেলমন্ত্রী

মুজিবুল হক
মুজিবুল হক

ঈদে রেলপথে ২ লাখ ৬৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে এবং যাত্রা নির্বিঘ্ন করতে এবারও ১৪টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা করেছে রেল কর্তৃপক্ষ। সেইসঙ্গে টিকিট কালোবাজারি রোধ আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সমন্বয় করে গঠন করা হচ্ছে একটি কমিটি।

ঈদে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি নিয়ে বৃহস্পতিবার দুপুরে রেলভবনে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন।

ঈদের ছুটিতে রেলপথে ঘরমুখো মানুষের জন্য প্রতি বছরের মতো এবারও অগ্রিম টিকেট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।

মুজিবুল হক বলেন, রেলপথে এবার আড়াই লাখেরও বেশি যাত্রী আনা নেওয়া করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনের ইঞ্জিন আর কোচের সংখ্যাও বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, টিকিট কালোবাজারি রোধ আর যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে একটি কমিটি। ঈদের চাপ সামলাতে রেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

টিকিটে সংগ্রহে নারীদের জন্য আলাদা লাইন করার কথাও জানান মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ