জাতীয়

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবে জনগণ, আশাবাদ শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়নের যে সুফল জনগণ পাচ্ছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে তারা নৌকায় ভোট দেবে বলে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

রোববার কারামুক্তি দিবস উপলক্ষে সকালে গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে একে একে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এ সময় শেখ হাসিনা বলেন, বিএনপি লুটেরা পার্টি, তাদের ওপর জনগণের আস্থা বিশ্বাস নেই।

তিনি আরো বলেন, দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসার রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে তিনি করেন না।

এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১১ মাস কারাভোগের পর ২০০৮ এর এদিন মুক্ত হন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয় সেটি আজ প্রমানিত।

মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় যেতে চেয়েছিল বিএনপি এ অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, এ দলটির ওপর মানুষের আস্থা নেই।

মুজিব আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীকে দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ