জাতীয়

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব উদ্ভট: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব অগণতান্ত্রিক ও উদ্ভট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে আর সরকার শুধু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

ঈদের পরে বিএনপি আদৌ আন্দোলনে নামতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এ নিয়ে প্রশ্নও তুলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের অডিটোরিয়ামে দুই দিন ব্যাপি ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি বিএনপি চেয়ারপারসননের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং শেখ হাসিনার সরকার সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করবে।

বিএনপির সহায়ক সরকার ব্যবস্থাকে উদ্ভট আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচন প্রক্রিয়ার জন্য একটি লজ্জাজনক ব্যাবস্থা।

ঈদের পরে বিএনপির আন্দোলনের বিষয়েও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৯ বছর ধরেই বিএনপি আন্দোলন করছে কিন্তু সাফল্যের মুখ এখনো দেখেনি।

সামনের নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুতির আহ্বানও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ