জাতীয়

ঈদের ট্রেন-বাসের আগাম টিকিট বিক্রি শুরু সোমবার

টিকিট বিক্রি
টিকিট বিক্রি

ঈদ উপলক্ষে আগামীকাল (সোমবার) থেকে রাজধানীতে শুরু হচ্ছে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি। কমালপুর রেলস্টেশনে সকাল ৮টা থেকে এবং বিভিন্ন কাউন্টারে ভোর ৬টা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অগ্রিম টিকিট দেয়া হচ্ছে না। লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৫ জুন।

ঈদে রাজধানীবাসী যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্য সোমবার সকাল থেকে শুরু হচ্ছে রেল ও বাসের অগ্রিম টিকিট বিক্রি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কমলাপুর স্টেশন থেকে সকাল ৮টায় শুরু হবে ২১ জুনের অগ্রিম টিকিট বিক্রি। একজন গ্রাহক সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে এবার ২৩টি কাউন্টার চালু থাকবে।

এবার ২১ হাজারেরও বেশি টিকিটের মধ্যে সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে ৬৫ শতাংশ। আর অনলাইনে বিক্রি হবে ৫ শতাংশ টিকিট। ১৬ জুন পর্যন্ত রেলের অগ্রিম টিকিট বিক্রি চলবে।

সোমবার ভোর ৬টা থেকে রাজধানী থেকে বিভিন্ন রুটের দূর পাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হবে। তবে সায়দাবাদ বাস টার্মিনালে কোনো অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নেই।

এদিকে, লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ১৫ জুন থেকে। রোববার বিআইডব্লিওটিএ'র উদ্যোগে এক যৌথসভায় এই নেওয়া হয় সিদ্ধান্ত। সভায় ঈদকে সামনে রেখে বিশেষ লঞ্চ সার্ভিস চালু, অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।

তবে শিগগিরই সদরঘাট লঞ্চ টার্মিনালের নতুন ভবন চালু হচ্ছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ