জাতীয়

সরকারকে ৪০ টাকারও বেশি ভর্তুকি দিচ্ছে গ্যাসে

নসরুল হামিদ
নসরুল হামিদ

উৎপাদন খরচের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়ায় প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসে সরকারকে ৪০ টাকারও বেশি ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ আলী আজমের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি হাজার ঘটফুট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন খরচ ২৫৬ টাকা ৪০ পয়সা। যার বিক্রয় মূল্য ২১৬ টাকা ৩৪ পয়সা। দেশে বর্তমানে দৈনিক ৬০০ মিলিয়ন ঘটফুটের বেশী গ্যাসের ঘাটতি রয়েছে বলে জানান তিনি।

আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন চাহিদার তুলনায় বেশী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে গরমের সময় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় দেশে কিছু লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও প্রসারে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রেখে 'বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭' সংসদে উত্থাপিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।

পরে একমাসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ১৯৭৩ সালের বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার বাতিল করে বাংলায় নতুন আইন প্রণয়নের জন্য বিলটি সংসদে তোলা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ