জাতীয়

ট্রেনের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে ২১ জুনের

 ট্রেনের টিকিট বিক্রি শুরু,
ট্রেনের টিকিট বিক্রি শুরু,

আসন্ন ঈদ উপলক্ষে সোমবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। পাওয়া যাবে ২১ জুনের টিকিট। আগামীকাল বিক্রি হবে ২২ জুনের টিকিট।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভোর থেকেই ভিড় করেছেন ঈদে বাড়ি যাওয়া মানুষেরা। সাহরির পর থেকে স্টেশনের কাউন্টারগুলোতে অপেক্ষা করছেন টিকিট প্রত্যাশীরা।

সোমবার সকাল ৮টা থেকে কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। নারীদের জন্য রয়েছে দুটি কাউন্টার। সকাল ৮ থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি হবে। একজন সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। অনলাইনেও ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, যতক্ষণ টিকিট থাকবে ততোক্ষণ বিক্রি হবে। কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ৫৩ হাজার টিকিট বিক্রির সক্ষমতা রয়েছে। যে কোনো অনিয়ম ঠেকাতে পুলিশ, র্যা ব ও আনসার নিয়োগ করা হয়েছে।

এবছর, কমলাপুর স্টেশন থেকে ২ লাখ ৬৫ হাজার যাত্রী পরিবহনের কথা রয়েছে, থাকবে ১৪টি বিশেষ সার্ভিস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ