ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকেট বিক্রি সোমবার থেকে শুরু হয়েছে কল্যাণপুর, গাবতলীসহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে। ২৩ শে জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে ২২ শে জুনের টিকেটের চাহিদা ছিলো বেশি।
লৃম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে যেই দিনগুলোর টিকেটের চাহিদা বেশি সেই দিনের টিকেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। তবে টিকিট বিক্রিতে কোনো অনিয়ম হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রোববার ভোর রাত থেকেই বাসের টিকেট সংগ্রহ জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা। ২৩ শে জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে ২২ শে জুনের টিকেটের চাহিদা ছিলো বেশি।
ভীড় ঠেলেঠুলে টিকিট কাউন্টাররের সামনে আসলেও পাওয়া যাচ্ছে না কাঙ্খিত দিনের টিকিটটি। তাই বাধ্য হয়েই অন্যদিনের টিকিট কেটে সন্তুষ্ট থাকতে হচ্ছে যাত্রীদের।
আর সোনার হরিণের পাওয়ার মতো কাঙ্খিত দিনের টিকিট টি হাতে পেয়ে খুশি আর ধরে না ।
এদিকে, টিকিট বিক্রিতে কোনো ধরনের অনিয়ম করা হচ্ছে না বলে জানিয়েছেন কাউন্টার ম্যানেজাররা।