বাণিজ্য চুক্তির আওতায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশে বাংলাদেশ আরো ৬ হাজার পণ্যে শুল্ক ছাড় সুবিধা পাবে।
সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এশিয়া প্যাশিফিক ট্রেড এগ্রিমেন্ট: অ্যাপটার দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
দুপুরে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় সচিব সাংবাদিকদের জানান, এ চুক্তির আওতায় ভারত ও চীনসহ ৭টি দেশে বাংলাদেশ ৪ হাজার ৬৪৮টি পণ্যে শুল্ক সুবিধা পেয়ে আসছিলো। দ্বিতীয় সংশোধনী প্রস্তাব অ্যাপটা সদস্যভুক্ত দেশগুলো সমর্থন করলে বাংলাদেশ ১০ হাজারেরও বেশি পণ্যে শুল্ক সুবিধা পাবে।
এছাড়াও যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানানো হয় মন্ত্রিসভার বৈঠকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: