জাতীয়

লংগদুর ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে আইনি নোটিশ

লংগদুর
লংগদুর

রাঙামাটির লংগদুতে পাহাড়ি জনপদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতির নেতৃত্ব এই তদন্ত কমিটি করতে বলা হয়েছে।

নোটিশ প্রদানকারী আইনজীবী নিকোলাস চাকমা সাংবাদিকদের জানান, পাহাড়িদের জানমাল রক্ষার ব্যর্থতায় প্রশাসন কেন দায়ী হবে না, নোটিশে তা ৭২ ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, লংগদু ইউএনও, স্থানীয় থানার ওসিসহ ১০ জন বরাবরে নোটিশ পাঠানো হয়।

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে গত ২ জুন লংগদুর চারটি পাহাড়ি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ