আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে-মঙ্গলবার যাত্রীদের ভিড় বেড়েছে। দেয়া হচ্ছে ২২ জুনের টিকিট।
বৈরি আবহাওয়ার মধ্যেও রাত থেকেই আগাম টিকিট পেতে স্টেশনে ভিড় করেছেন যাত্রীরা। কিছুটা সময় লাগলেও প্রত্যাশিত টিকিট পাবেন বলে আশা যাত্রীদের।
এদিকে, টিকিট বিক্রিতে কোনো অনিয়ম ও কালোবাজারি সহ্য করা হবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে ভিড় লক্ষ্য করা যায়। ২২ জুন শেষ কার্যদিবস হওয়ায় এ দিনের টিকিটের চাহিদা ছিল বেশি।
অনেকেই রাত থেকে রেলস্টেশনে এসে লাইন দিয়েছেন। কাঙ্খিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা। একটু সময় লাগলেও প্রত্যাশিত টিকিট পাবেন বলে আশা তাদের।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, যতক্ষণ টিকিট থাকবে যাত্রীরা তা সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে কোনো অনিয়ম বা কালোবাজারির সহ্য করা হবে না।
এদিকে, টিকিট কালোবাজারির ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান তারা।