জাতীয়

সুইডেনের পথে প্রধানমন্ত্রী

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সম্মেলনে যোগদানের লক্ষে লন্ডন হয়ে স্টকহোমের উদ্দেশে আজ মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি বাংলাদেশের কোনো সরকার প্রধানের স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে প্রথম দ্বিপক্ষীয় সফর।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের (বিজি-০০১) একটি ভিভিআইপি ফ্লাইট দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছে।

অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনী প্রধানগণ, ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশনার প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি আজ সন্ধ্যায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

প্রধানমন্ত্রী লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন। শেখ হাসিনা আগামীকাল বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১৫ জুন সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন।

আনুষ্ঠানিক বৈঠকের প্রাক্কালে শেখ হাসিনা রয়্যাল ক্যাসল-এ সুইডিশ রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস এন্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ অ্যান্ড এম’-এর সিইও কার্ল-যোহান পার্সন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ